
নিজস্ব প্রতিবেদক:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ আর নেই। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা আগামীকাল বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বাদ জোহর ঢাকার শ্যামপুর-কদমতলী এলাকার লাল মসজিদে অনুষ্ঠিত হবে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরান্বিত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করুন।
আমিন।