
টঙ্গী তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার ২য় পর্ব শুরু তিন দিনব্যাপী এই ইজতেমা কেন্দ্র করে সাত সফর কারী ইন্তেকাল হয়েছে। এদের মধ্যে ছয়জন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বাকি একজন সড়ক দুর্ঘটনায়।
শুক্রবার ইজতেমায় আসার পথে বাসের ধাক্কায় আবুল কাশেম "৬৫" নামে এক মুসল্লি নিহত হয়েছেন। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। আজ ভোরে আব্দুল্লাহপুরের কাছে মাছ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হল- মিলন মাঝি "৬০", বাদশা মিয়া "৪৫" ও রাজু "৪০"।
এখন পর্যন্ত মৃত দুইজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।
এ ছাড়া বৃহস্পতিবার রাতে ইজতেমা ময়দানে আরও এক মুসল্লি মারা গেছেন। এ নিয়ে ইজতেমা ময়দানে মুসল্লির মৃত্যুর সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।
মোহাম্মদ সায়েম মিডিয়া সমন্বয়কারী জানান , মারা ৭ জন মধ্যে ৬ জনই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।
তিনি জানা বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম "৬৫", বিকেলে নেত্রকোণার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মো. হেলিম মিয়া "৬৫" বিকেল ৪টায় দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মো. জহির উদ্দিন "৭০" ও রাত ৮ টায় নবীর উদ্দিন "৬৫" মারা যান। তার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালের চর গ্রামে। এবং আজ সকালে বিশ্ব ইজতেমায় আসার পথে আব্দুল্লাহপুরে সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম "৬৫"নিহত হন। মারা যাওয়া অন্য দুইজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।
মোহাম্মদ সায়েম জানান, যাদের তথ্য ও ঠিকানা পাওয়া যায়আ তাঁদেরকে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়। বাকি দুই জনের তথ্য এখনো পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের থেকেও এ তথ্য নিশ্চিত করেছেন।