কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে ৬ শিশু ধ'র্ষণের ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, গত ১৮ এপ্রিল দুপুরে শিশুটি গ্রামের একটি দোকানে যায়। সেদিন বিকেলে শিশুর কান্নার আওয়াজ শুনে সন্দেহ করেন, কিন্তু প্রথমে তা গুরুত্ব দেওয়া হয়নি। পরে কন্যা শিশুর অবস্থা গুরুতর হলে, পরিবার ও স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান।
এঘটনায় ভুক্তভোগীর মা বাদি হয়ে মামলা দায়ের করেন। তিনি বলেন, ঘটনার দিন মেয়েটি খুব আতঙ্কিত হয়ে কান্না করে, পরে তার শরীরে রক্তক্ষরণ দেখা গেলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছি, এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২১/৪/২০২৬ খ্রি.