অলিউল্লাহ, গোদাগাড়ী, রাজশাহী:-
রাজশাহী জেলার গোদাগাড়ী–তানোর-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন মনোনয়ন ফরম জমা করেছেন।
রোববার বেলা সাড়ে ১১টায় গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসে মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীন ও বিএনপির নেতাকর্মীরা মনোনয়ন ফরম জমা করেন।
পরে দুপুর ১২টার দিকে রিটার্নিং অফিসার আফিয়া আখতারের নিকট তিনি মনোনয়ন ফরম জমা দেন ।
এরপরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মেজর বলেন, নির্বাচনী মাঠে অস্থিতিশীলতা কেটে গিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং সুষ্ঠু-সুন্দর একটি নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি।
এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা কৃষক দলের আহবায়ক হযরত চেয়ারম্যান, সদস্য সচিব আশরাফ মল্লিক, গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা মাহবুবুর রহমান বিপ্লব, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনোয়ারুল ইসলাম, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলনসহ গোদাগাড়ী ও তানোর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।