গোপালগঞ্জের সাম্প্রতিক রাজনৈতিকআ অস্থিরতা, সহিংসতা এবং রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ এক কথায় গোপালগঞ্জ বিদ্রোহ। জেলাবাসীর হঠকারিতার উপযুক্ত সমাধান হলো, জেলার বর্তমান প্রশাসনিক কাঠামো ভেঙ্গে দিয়ে নতুভাবে প্রশাসনিক পুনর্বিন্যাস। এটি একটি প্রস্তাব । এই প্রস্তাব অনুযায়ী, গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলাকে পার্শ্ববর্তী চারটি জেলার সঙ্গে যুক্ত করে বর্তমান জেলার প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস করা যেতে পারে।
প্রস্তাবিত পুনর্বিন্যাসে মুকসুদপুর ও গোপালগঞ্জ সদর উপজেলাকে ফরিদপুর জেলার সঙ্গে, কাশিয়ানীকে নড়াইল জেলার সঙ্গে, কোটালীপাড়াকে মাদারীপুর জেলার সঙ্গে এবং টুঙ্গিপাড়াকে বাগেরহাট জেলার সঙ্গে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
*প্রস্তাবিত উপজেলা ও জেলা পুনর্বিন্যাস:*
১। মুকসুদপুর — ফরিদপুর।
২। গোপালগঞ্জ সদর — ফরিদপুর।
৩। কাশিয়ানী — নড়াইল।
৪। কোটালীপাড়া — মাদারীপুর।
৫। টুঙ্গিপাড়া — বাগেরহাট।
প্রস্তাবটির মূল বিবেচ্য বিষয় হিসেবে ভৌগোলিক অবস্থান, পার্শ্ববর্তী জেলার সঙ্গে যোগাযোগব্যবস্থা, প্রশাসনিক সুবিধা এবং জনসেবার কার্যকারিতাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
এ ধরনের পুনর্বিন্যাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট উপজেলাগুলোর ইউনিয়ন ও মৌজাভিত্তিক সীমানা, যাতায়াতব্যবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সরকারি সেবা গ্রহণের সুবিধা পর্যালোচনা করা প্রয়োজন। এ লক্ষ্যে জনপ্রশাসন, ভূমি ও স্থানীয় সরকার বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক পুনর্বিন্যাস কমিশন গঠনের প্রস্তাবও বিবেচনা করা যেতে পারে।
উল্লেখ্য, এটি কোনো সরকারি সিদ্ধান্ত নয়; বরং একটি প্রাথমিক নীতিগত প্রস্তাব। বিদ্যমান আইন ও সংবিধানসম্মত প্রক্রিয়া অনুসরণ করে সরকার চাইলে প্রশাসনিক সীমানা পুনর্বিন্যাসের বিষয়টি পরীক্ষা করতে পারে।
*প্রস্তাবের মূল বক্তব্য হলো, রাষ্ট্রীয় অখণ্ডতা, আইনের শাসন ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। তবে কোনো রাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ডের দায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরই বর্তাবে; সাধারণ জনগণকে সামষ্টিকভাবে শাস্তি দেওয়া যাবে না। প্রশাসনের মধ্যেই শাসনের হাতিয়ার ব্যবহার।*