
গোমতী নদী ( কবিতা)
--- মরহুম ভাষাসৈনিক মুক্তিযুদ্ধা কবি ম আ ন শহিদুল্লাহ সাহিত্য রত্ন।
স্রোতস্বতী গোমতী বহে তর তর বর্ষায় দ্রুত ধায়
তোয় দ্রুত ধায় হয় স্ফিীতোদর।
ত্রিপুরার পাহাড়ের গৃহে জন্ম তার
ছুটে চলে দ্রুত তালে টানে মেঘনার।
মাশাআল্লাহ কুমিল্লা প্রান্তর, জনপদ
গোমতীর সবুজ তীর শস্য সম্পদ।
পাহাড়িয়া ঢল নিয়া বন্যা আনে
কুল ছাপে বুক কাঁপে ঘোর গার্জনে
ব্যাঙ্ক, ট্যাঙ্ক, তিতাস গ্যাস আর বাখরাবাদ
শিক্ষা দীক্ষা সংস্কৃতির অপূর্ব আবাদ
রামসালা গ্রন্থাগার
কুমিল্লার ব্যাঙ্ক ট্যাঙ্ক তিতাস বাখরাবাদ।