
আলো ডিজিটাল নিউজ ডেক্সঃ
হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক জন ল্যান্ডাউ আর নেই। হলিউড রিপোর্টারের প্রতিবেদন থেকে জানা যায়, অস্কার জয়ী এই প্রযোজক ৬৩ বছর বয়সে শুক্রবার (৫ জুলাই২০২৪ইং ) মারা জান । জন ল্যান্ডাউ ক্যান্সার আক্রান্ত হয়ে প্রায় এক বছর যাবত চিকিৎসাধিন আবস্থায় ছিলেন । জনের বোন টিনা তার সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে। জন ল্যান্ডাউ হলিউডের প্রযোজক এলি এবং এডি ল্যান্ডাউ এর সন্তান।
১৯৯৭ সালে ‘টাইটানিক’ দিয়ে ল্যান্ডাউ প্রযোজকের খাতায় নাম লিখান। জেমস ক্যামেরন পরিচালিত সিনেমাটি প্রথম চলচ্চিত্র হিসেবে বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে এবং সেরা সিনেমাসহ ১১টি ক্যাটাগরিতে অস্কার জিতে। জন ল্যান্ডাউর মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল শনিবার শোকবার্তা দিয়েছেন জেমস ক্যামেরন। জনকে জেমস ক্যামেরনের ডান হাত বলা হতো।