
নিজস্ব প্রতিবেদকঃ
মোঃ হান্নান সরকার
গত ২ ফেব্রুয়ারি ২০২৬ ইং, রবিবার সকাল ১০টা থেকে সারাদিনব্যাপী ঢাকা–১৬ সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আমিনুল হক-এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতীয়তাবাদী মহিলা দল, রূপনগর থানা (ঢাকা মহানগর উত্তর) এর উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রূপনগর থানা মহিলা দলের আহ্বায়ক আফরোজা বেগম শিল্পী ও সদস্য সচিব শিল্পী আক্তার-এর নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে এ কর্মসূচি পরিচালিত হয়। গণসংযোগকালে আফরোজা বেগম শিল্পী বলেন,
“ঢাকা–১৬ আসনে আমরা একজন সৎ, যোগ্য ও পরিশ্রমী মানুষ পেয়েছি, যিনি সবসময় মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকেন। আমরা তাঁর বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে আমরা জনাব তারেক রহমানকে এই আসন উপহার দিতে চাই। ইনশাআল্লাহ।”
[video width="474" height="848" mp4="https://www.alonewsbd.com/wp-content/uploads/2026/02/video_20260203_092723_edit.mp4"][/video]
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৬ নং আঞ্চলিক ওয়ার্ড, রূপনগর থানা আহ্বায়ক শিউলি-এর সমন্বয়ে দুয়ারিপাড়া এলাকার নিম্ন আয়ের মানুষের বসবাসকারী এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মনি, ঝুমুর, পারভিন ও বৃষ্টি, এছাড়াও ওয়ার্ড ও থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ৯২ নং ওয়ার্ডে রূপনগর থানা মহিলা দলের আহ্বায়ক লাইজু ও সদস্য সচিব মনি-এর সমন্বয়ে ইস্টার্ন হাউজিং বালুর মাঠ সংলগ্ন গার্মেন্টস ফ্যাক্টরি এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় যুগ্ম আহ্বায়ক বিথী, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সালমা,সহ ওয়ার্ড ও থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।