মোঃ সাইফুল্লাহ :
ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন,তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতিমধ্যে পাড়া,মহল্লা,ইউনিয়ন, থানা কমিটি গঠনের কাজ চলমান। বিগত সময়ে এই শালিখা ইউনিয়নে সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিল। তার উন্নয়নের ছোঁয়া লেগেছিল গ্রাম থেকে গ্রামে । আগামী নির্বাচনে কাজী সলিমুল হক কামাল এই শালিখা উপজেলায় সোনার ধান ফলাবে। যারা তারেক রহমানের প্রকৃত কর্মী তারাই ধানের শীষে ভোট দেবে।
তিনি আরো বলেন,আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর পূর্ণ আস্থা রাখি। যারা ওয়ান ইলেভেনে ষড়যন্ত্র করেছিল বিএনপি তাদের সাথে কোনদিন কাজ করবে না। কাজী সালিমুল হক কামাল জিয়া পরিবারের সাথে সারা জীবন কাজ করেছেন। তিনি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী, বিধায় আমরা আশাবাদী দল তাকেই মনোনয়ন দেবে।
শালিখা উপজেলার সীমা খালি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে শুক্রবার বিকালে ৪ নং শতখালি ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে ৪ নং শতখালি ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি এ্যাড.ইকলাচুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মুজাফফর হোসেন টুকু ও আনিসুর রহমান মিল্টন। বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ কুতুব উদ্দিন রানা, শালিখা থানা বিএনপি'র যুগ্ম আহবায়ক রাইসুল ইসলাম প্রিন্স, শালিখা যুবদলের আহবায়ক মুন্সি সোহেল রানা, মাগুরা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী হুমায়ন ইউসুফ,শালিখা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদসহ অন্যরা। সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং২৯/৮/২০২৫ইং