৩১.০১.২০২৪ তারিখ সন্ধ্যা ০৬ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
৩১.০১.২০২৪ তারিখ সন্ধ্যা ০৬ টা থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

কুয়াশা: মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও এটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক ভাবে বিঘ্ন ঘটতে পারে।
তাপমাত্রা: সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
ঢাকায় বাতাসের গতি এবং দিক
আজ্সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল
: উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৬-১২) কিঃ মিঃ। : ৬৩%
আগামীকাল ঢাকায় সূর্যান্ত: সন্ধ্যা ০৫ টা ৪৪ মিনিট, আগামীকাল ঢাকায় সূর্যোদয় ,ভোর ০৬ টা ৪০ মিনিট।