
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর পূর্বাচল সংলগ্ন পুলিশ অফিসার্স হাউজিংয়ে ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে কারা কী উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন - সেই রহস্য কিছুতেই কাটছে না। গোপন বৈঠক, মাদক ও মদের ওই আড্ডায় দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি করপোরেট কোম্পানির পদস্থ কর্মকর্তার উপস্থিতি ছিল।
অভিযানের সময় তাদের মধ্যে কমপক্ষে ১৪ থেকে ১৫ জন উচ্চপদস্থ ও পরিচিত মুখ স্থান ত্যাগ করে গা-ঢাকা দিয়েছেন।
*এশিয়াটিক গ্রুপের ২০ কর্মকর্তা!*
অনুসন্ধানে জানা যায় - বিতর্কিত বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মাইন্ডশেয়ার, এএমএল ও কমিউনিকেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত ২০ জন কর্মকর্তা এই রহস্যময় বৈঠকে অংশ নেন। প্রতিষ্ঠানটি সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর কর্তৃক প্রতিষ্ঠিত।
এছাড়া গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, প্রাণ-আরএফএল গ্রুপ, ফিলিপ মরিস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক এবং এসিআই মোটরসের মতো প্রভাবশালী প্রতিষ্ঠানের কর্মকর্তারাও সেখানে ছিলেন।
*৮৫ জন আটক - সাজা!*
ডিবি পুলিশ গত সোমবার রাতে ওই বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে মোট ৮৫ জনকে আটক করা হয় - ৫৯ জন পুরুষ, ২৬ জন নারী।
মোবাইল কোর্টে পুরুষদের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা, নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
*গুলশান আরা ও দেবাশীষ সংযোগ!*
তদন্ত সূত্রে জানা গেছে - এই বৈঠকের সাথে সম্প্রতি গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল দেবাশীষ নারায়ণ পাল ও লে. কাজী গুলশান আরার সরাসরি যোগসাজশ থাকতে পারে।
ডিবি উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবির জানান - ওই বাড়িকে নিরাপদ ঘাঁটি বানিয়ে নিয়মিত ডিজে পার্টির নামে মাদকের আসর বসানো হতো। তল্লাশিতে গাঁজা, ইয়াবা, মদ, যৌন সামগ্রী জব্দ করা হয়।
*২০২১ সালের সারা রিসোর্ট কাণ্ড!*
এর আগে ২০২১ সালে সারা রিসোর্টে এশিয়াটিকের ফরথোট পিআর ও ব্ল্যাকবোর্ডের পার্টিতে বিষাক্ত মদ্যপানে ৪ জন মারা যান, অনেকে অন্ধ হয়ে যান। সেই ঘটনা ধামাচাপা পড়লেও নতুন এই কাণ্ডে আবার আলোচনায় এসেছে।
> *BREAKING! 🔥 পূর্বাচলে রহস্যময় বাড়িতে অভিযান!*
> *৮৫ জন আটক! এশিয়াটিক গ্রুপের ২০ কর্মকর্তা!*
> *গ্রামীণফোন, প্রাণ, BAT, ফিলিপ মরিস কর্মকর্তাও ছিল!*
> *১৪-১৫ জন VIP পালাইছে!*
> *কারা ছিল ওই রাতে? কমেন্টে জানান!*
> * #পূর্বাচল #এশিয়াটিক #মাদককাণ্ড*