
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, সাধারণ সভায় নতুন কমিটি নির্বাচিত হয়েছেন, সভাপতি ফাহমিদা আহমেদ, সাধারণ সম্পাদক লাবিন রহমান।
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং শনিবার বিকাল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় সাধারণ সদস্যদের ভোটে সভাপতি ফাহমিদা আহমেদ ও সাধারণ সম্পাদক লাবিন রহমান নির্বাচিত হয়েছেন।
এসময় অনুষ্ঠান পুরাতন কমিটি ও সাধারণ সদস্যরা শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং ভবিষতে কিভাবে সংগঠন আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা করেন।
এসময় বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নির্বাচিত অন্য সদস্য গণ হলেন সহ-সভাপতি শিরীন সুলতানা, শারমীন রিনভী ও জুনান নাশিত। যুগ্ম সম্পাদক খাতুনে জান্নাত কণা ও শারমিন আজাদ।
কোষাধক্ষ্য শাহনাজ পলি সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, দপ্তর সম্পাদক মোর্শদা খান লিপি, প্রকাশনা আলেয়া বেগম, প্রচার ফারজানা জবা
সাংস্কৃতিক আফরোজা আঁখি, কার্য নির্বাহী সদস্য জাবালুন নূর, মোমেনা পপি, সালমা, সোমা ও শাকিলা নির্বাচিত হন।
উপদেস্টা মন্ডলির সদস্য রাশিদা আমিন, মমতাজ বিলকিস রোজি, ফেরদৌস মাহমুদা।