নিজস্ব প্রতিনিধিঃ
দেশ ও জাতির অহংকার, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর এডহক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২৬শে জুলাই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’র সভায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী'কে আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া'কে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর ১১ সদস্য এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান নারায়ণগঞ্জ জেলা কমান্ডের এই এডহক কমিটি ঘোষণা করেন।
এডহক কমিটিতে যুগ্ন-আহবায়ক পদে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ দিলওয়ার হোসেন এবং সদস্য হিসেবে আছেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমান উল্লাহ মিঞা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমির আলী।
সংশ্লিষ্টরা জানান, এই কমিটি আগামী দিনে মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কার্যক্রম তদারকি, মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ এবং একটি পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে দায়িত্ব পালন করবে। কমিটি গঠনের খবর জেলায় মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বস্তি ও আশাবাদ সৃষ্টি করেছে। তাঁদের আশা, সংগঠনটি এই কমিটির নেতৃত্বের মাধ্যমে আবারও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
উক্ত কমিটির আহবায়ক ও সদস্য সচিব আজ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের অধীনে সদর উপজেলা ইউনিট কমান্ড, বন্দর উপজেলা ইউনিট কমান্ড, আড়াইহাজার উপজেলা ইউনিট কমান্ড ও সোনারগাঁও উপজেলা ইউনিট কমান্ড এর কমিটি অনুমোদন করেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ- নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সদ্য মনোনীত সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরু আলম মিয়া বিএনপি কেন্দ্রীয় কমিটির গণঅভ্যুত্থান: ২০২৪ ডক্যুমেন্টেশন উপ-কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল -কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, ৩১ দফা প্রচার কেন্দ্রের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের বাবা।