
নিজস্ব প্রতিনিধিঃ
দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)'র কেন্দ্রীয় উপদেষ্টা মনোনীত হয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম।
উল্লেখ্য যে, বিএনপি নেতৃত্বাধীন বিগত চারদলীয় ঐক্যজোট সরকারের শাসনামলে তিনি বিএনপি'র বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০১ সালের নির্বাচনে জেলাগুলোর নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেন। পেশায় একজন সাংবাদিক হয়েও বিগত দিনে তিনি পতিত স্বৈরাচার সরকারের দুঃশাসন বিরোধী আন্দোলনে রেখেছেন অগ্রণী ভূমিকা। সুদূর প্রবাসে থেকেও সাইবার মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ডক্যুমেন্টারি ও লেখনীর মাধ্যমে আওয়াজ তুলেছেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে।
গ্লিমসেস অফ ট্রুথ, মানবতার বিরুদ্ধে অপরাধ, এ ম্যান কেন চেঞ্জ আ ন্যাশন, তারেক রহমান সিম্বল অফ ইউনিটি- সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ডকুমেন্টারি প্রকাশে নেতৃত্ব দেন প্রতিভাবান ব্যক্তিত্ব এই আশিক ইসলাম। পরবর্তীতে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে 'দ্যা পলিটিকাল থট অফ তারেক রহমান' প্রকাশিত হয়, যার সার্বিক দায়িত্বে ছিলেন আশিক ইসলাম এবং পর্যায়ক্রমে তার পরিকল্পনায় বহিঃবিশ্বে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি, কানাডার টরেন্টো ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ডে এই বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিগত দিনে ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে সাইবারে তার ভূমিকা ছিল ব্যাপক। আন্দোলন নিউজ, সময়ের স্বাক্ষী, ধানেরশীষ নামক জনপ্রিয় অনলাইন ভিত্তিক চ্যানেলগুলো তার পরিকল্পনা ও দিক-নির্দেশনায় পরিচালিত হতো। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে আশিক ইসলাম জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আন্দোলনেও জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সাইবার যোদ্ধাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও দিক নির্দেশনা প্রদান করে সংগঠিত করতে প্রবাসে থেকেও অব্যাহতভাবে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
অদ্য ১০ জুলাই ২০২৫, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির গণঅভ্যুত্থানঃ ২০২৪ ডক্যুমেন্টেশন উপকমিটির সদস্য, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব ও সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও সম্মিলিত পেশাজীবি পরিষদের অন্যতম সংগঠক লায়ন মোঃ শহীদুর রহমান স্বাক্ষরিত একটি উপদেষ্টা সনদে আশিক ইসলাম-কে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়। এই ব্যাপারে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস. আলম রাজীব বলেন, আগামী ২৫শে জুলাই আমাদের সংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল' এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, কিন্তু ২০১০ সালে দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত এই সংগঠনের সাথে জনাব আশিক ইসলাম প্রায় ১০ বছর যাবত অনানুষ্ঠানিকভাবে সম্পৃক্ত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে আমাদের সাইবার সংগঠনটিকে প্রত্যক্ষভাবে নিয়মিত দিকনির্দেশনা প্রদান করতেন স্বপ্রচার বিমুখ প্রতিভাবান এই ব্যক্তি। প্রায় দেড় যুগ পর খুব শীঘ্রই ইনশাআল্লাহ তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন। আশিক ইসলামের মতো একজন নিবেদিত, মেধাবী, জাতীয়তাবাদী আদর্শের ব্যক্তিত্বকে সাংগঠনিকভাবে আমাদের সংগঠনের একজন অভিভাবক হিসেবে পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত। তিনি জাতীয়তাবাদী সকল সাইবার যোদ্ধাদের জন্য অনুপ্রেরণা। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে আমাদের সংগঠনে তার এই প্রত্যক্ষ সম্পৃক্ততা ও অব্যাহত দিকনির্দেশনা সংগঠনের চলমান অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে কাজ করবে; সাইবারে চলমান তথ্য-গুজব সন্ত্রাসের বিরুদ্ধে এবং রাজপথে বিএনপি ও শহীদ জিয়া পরিবারের ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল আরো বেশী শক্তিশালী ও সোচ্চার ভূমিকা পালন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি।