মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//
"দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা"এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১ অক্টোবর বৃহস্পতিবার সকালে মাগুরা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। রেলি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাগুরা সমাজ সেবার উপ-পরিচালক মোঃ সায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোতাকাববীর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল কাদের, সিভিল সার্জন ডাক্তার শামীম কবীর, পুলিশ সুপারের প্রতিনিধি,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ অন্যরা। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর দিবসের আয়োজন করে।
এছাড়া শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও অনুরুপ কর্মসূচি পালন করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০১/১০/২০২৬ইং