মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //
মাগুরায় -১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ১৫ জন ব্যক্তির মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
১৯ অক্টোবর সোমবার সকালে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহারের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ আর্থিক অনুদানের চেক প্রদান করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
এ সময় ১৫ জনকে ১ লাখ ২৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আখতার হোসেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, কৃষদ দলের সভাপতি রুবায়েত হোসেন খান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ আরো অনেকে ।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।