মোঃ সাইফুল্লাহ,
মাগুরা প্রতিনিধি //
মাগুরায় ইনতেফা বালাই নাশক কোম্পানির বৃক্ষরোপন কর্মসূচি- আওতায় খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক- কর্মচারীদের মাঝে ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে উক্ত বিদ্যালয়ের সবুজ চত্বরে চারশতটি গাছের চারা বিতরণ করা হয়েছে।
খামার পাড়া বাজারের মেসার্স হামজা ট্রেডার্স এর সার্বিক তত্বাবধানে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ হাশেম আলী মাস্টার। বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস মজিদ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনতেফা বালাই নাশক এর খুলনা ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মো: শহিদুল ইসলাম, মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, ইনতেফার যশোর এরিয়ার ডেপুটি এরিয়া ম্যানেজার মো: মনিরুল ইসলাম।
এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা টেরিটোরির টেরিটোরি অফিসার মোঃ শাকিল হোসেন, হামজা টেড্রার্সের প্রোপাইটার মোঃআসাদুজ্জামান, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ আতিয়ার রহমান মোল্লা, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল হাই মন্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে খামাড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের মাঝে ২০০টি আম গাছের চারা ২০০ টি মেহগনি গাছের চারা বিতরণ করা হয়।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৬/৮/২০২৬ইং