মোঃ সাইফুল্লাহ,
মাগুরা প্রতিনিধি//
মাগুরা - ২ আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার বিকেলে আড়পাড়া ডিগ্রি কলেজের মাঠ থেকে বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাগুরা -২ আসনের ১১দলীয় জোটের মনোনীত সংসদ পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকেরের নেতৃত্বে বিশাল নির্বাচনী বের হয়। মিছিলটি আড়পাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক করে মাগরিবের নামাজের সময় শেষ হয়।

মিছিলের পূর্বে আড়পাড়া ডিগ্রি কলেজে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমীর ও মাগুরা-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা জামায়াতের নায়েবে অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ মশিউর রহমানসহ আরো অনেকে।
মো সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৭/২/২০২৬ ইং