মোঃ সাইফুল্লাহ,
মাগুরা প্রতিনিধি//
প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতি শনিবার সারা দেশের মতো মাগুরায়ও ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ।
শহরের একতা কাঁচা বাজার এলাকায় শনিবার সকাল সাড়ে দশটায় দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলচ্ছে। অভিযানকালে মশা নিধনে ফগার মেশিনের সাহায্যে ড্রেন ও আশপাশের নর্দমায় ওষুধ প্রয়োগ করা হয়। একই সঙ্গে ঢাকা খুলনা মহাসড়ক সংলগ্ন এ বাজারের রাস্তা ও এলাকার চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
অভিযানে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটির ১০ জন এবং ‘বিডি ক্লিন’-এর ৬ জন স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশ নেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের এবং পৌরসভার পরিছন্নতা বিভাগের প্রধান ইতি খাতুন।
পৌর কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ও পৌরবাসীকে সচেতন করতে এই ধরনের প্রতিরোধমূলক অভিযান অব্যাহত থাকবে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা
তারিখ ০৩/১০/২৬ইং