মোঃ সাইফুল্লাহ:
মাগুরায় ২০২৪ সালের ৪ আগস্ট নিহত শহীদ মেহেদী হাসান রাব্বি, শহীদ সোহান শহীদ ফরহাদসহ ১০ জন শহীদের স্মরণে সোমবার বেলা ১১টায় শোক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা পৌরসভার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ঢাকা রোডস্থ শহীদ রাব্বি ও ফরহাদ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সেখান থেকেই শোক র্যালির সূচনা হয়।

র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মেহেদী হাসান রাব্বির স্মৃতিস্তম্বে এসে শেষ হয়। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী ও যুগ্ন আহবায়ক আহসান হাবীব কিশোরসহ। অনুষ্ঠানে যুবদল, কৃষক দল ,স্বেচ্ছাসেবক দলও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন । নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না। তাদের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেখানে আর কখনোই ফ্যাসিবাদী শাসন চলতে দেবো না। শহীদের রক্ত আমাদের চেতনার প্রেরণা। দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৪/৮/২০২৫ইং