মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //
মাগুরায় এম বি বি এস ৮ম ব্যাচের ১ম বর্ষ (২০২৫-২০২৯ সেশন ও) এম এ এম সি ০৮) এর ওরিয়েন্টেশন ক্লাস ০৩ মে রবিবার বেলা ১১টায় মেডিকেল কলেজের ২নং লেকচার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বি এম এর মাগুরা জেলা সভাপতি ডাঃ আলিমুজ্জামান, সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল হাই, মেডিকেল কলেজের সুপার ডাঃ মহসিন আলী ফকির।
ডাঃ সুপর্ণা আক্তার

বক্তব্য রাখেন মাগুরা মেডিকেল কলেজের এ্যাকাডেমিক কো-অডিনেটর ডাঃ আ ত ম ডাঃ আব্দুল্লাহি কাফী, মাগুরা মেডিকেল কলেজের ফার্মাকোলজী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সুপর্ণা আক্তার, মাগুরা মেডিকেল কলেজের ১নং ছাত্র হলের সুপার ডাঃ অধ্যাপক অপূর্ব কুমার বিশ্বাস, অর্থপ্যাটিকস বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ আরিফুর রহমান, শাদী মোঃ আকাশ, মেহজাবীন মিতালি, ডাঃ সুকুমার সাহা, মোঃ ইমরান আস সাদিক, ডাঃ সুব্রত বিশ্বাসসহ অন্যরা।
মোঃ শাহানাজ কবীর মাহাদী ও তাসলিমা খাতুনের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ পল্লব সাহা, ডাঃ মাসুদুল আলমসহ আরো অনেকে।
অনুষ্ঠানে ৮ম ব্যাচের ১ম বর্ষের ৪৯ জন শিক্ষার্থী - অভিভাবকসহ মেডিকেল কলেজের ও হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
মাগুরা মেডিকেল কলেজ ২০১৮ সালের ২৬ আগষ্ট যাত্রা করে বর্তমান ৮ম ব্যাচ চলমান রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৩/৫/২০২৬ইং