মাগুরা সংবাদদাতা //
আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগী লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্ততি সভা মাগুরার শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে। ২১ই অক্টোবর বুধবার সকালে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিপি মাগুরা জেলা সভাপতি কাজী আব্দুল আওয়াল সবুর, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান,সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার, বায়তুল সেক্রেটারী মোঃ ইলিয়াসুজ্জামান, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ হাসিবুর রহমান রিপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ মুক্তার হুসাইন, সেক্রেটারী মোঃ শাজাহান আলী মোল্লাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় সার গ্যাস তেল দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩১ শে অক্টোবর খুলনা বিভাগীয় লাং মার্চ পালন ও ২৮শে অক্টোবরের লগি-বইঠার তান্ডবের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের জন্য সর্ববৃহৎ জনতার উপস্থিতির জন্য উদ্বুদ্ধ করা হয়।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২১/১০/২০২৬ইং