
এ এম ফাহাদ, খাগড়াছড়ি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের বলিটিলা পুজা মন্ডপ পরিদর্শন করেন মাটিরাঙ্গা পৌর বিএনপি সভাপতি শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭ টায় তারা মাটিরাঙ্গা পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পূজা উদযাপনে সার্বিক বিভিন্ন বিষয়ে তিনি খোঁজ খবর নেন।
এসময় তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মাটিরাঙ্গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, সনাতন সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য তাঁরা পাশে আছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।