নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস কামাল উদ্দিন মির্জা জনির পিতা মির্জা জসিমউদ্দীনের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা-১৭ আসনের ডিজিটাল প্রচারণা কমিটির আহ্বায়ক এস. আলম রাজীব।
মৃত্যু সংবাদ পেয়ে বিএনপি নেতা এস. আলম রাজীব মরহুমের বাসভবনে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনসিইউপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, জেলা সাইবার ইউজার দলের আহ্বায়ক মনোয়ার খান রাজীব।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)'র পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় এক শোকবার্তায়।