নিজস্ব প্রতিবেদক | ঢাকা
যুবদল নেতা আতাউর রহমান ফয়সাল গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে পরিবার, স্বজন, সহকর্মী ও বন্ধুদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
আতাউর রহমান ফয়সাল দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত হন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবার ও ঘনিষ্ঠজনদের দেওয়া তথ্য অনুযায়ী, ফয়সালের কিডনির অবস্থা গুরুতর। তার ক্রিয়েটিনিনের মাত্রা ২৭ বলে জানানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ফয়সালের দ্রুত সুস্থতার জন্য তার বন্ধু, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়েছে। স্বজনরা জানান, চিকিৎসার পাশাপাশি মহান আল্লাহর রহমতই এখন তাদের সবচেয়ে বড় ভরসা।
সবার প্রতি অনুরোধ—আতাউর রহমান ফয়সালের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন।