আলো নিউজঃ
নিজেস্ব পতিবেদকঃ
ঢাকা, ৩১ মে ২০২৬:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা Ziaur Rahman-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর রূপনগরের চলন্তিকা মোড়ে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে রূপনগর থানা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্পটে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জননেতা Aminul Haque।
এ সময় তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের উন্নয়ন ও জনকল্যাণমুখী রাজনীতির রূপকার। কৃষি, শিল্প, শিক্ষা, কর্মসংস্থান ও গ্রামীণ উন্নয়নের মাধ্যমে তিনি যে স্বপ্নের বাংলাদেশের ভিত্তি গড়ে দিয়েছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণার উৎস।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতি সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁর রাজনৈতিক দর্শনের অন্যতম শিক্ষা। সেই আদর্শ অনুসরণ করে আমাদের নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করতে হবে।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, “যত ভালো কিছু আছে তার পক্ষে থাকুন, আর যেসব কাজ সমাজ ও রাজনীতিকে কলুষিত করে সেগুলো থেকে দূরে থাকুন। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল দায়িত্ব।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman দেশের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছেন। একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাবুব আলম মন্টু, ইঞ্জিনিয়ার মজিবুর হক, হাবিবুর রহমান হাবিব, আল মাহাদী মোহাম্মদ, খায়রুল আলম নয়ন, মোঃ নিজাম উদ্দিন জসিম, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ জসিম, মোঃ কামাল হোসেন, ডাঃ আল হাসান মোবারক, লুতফুল আহসান রনি, মোঃ মামুন, মোঃ খোকন, মোঃ নবী হোসেন, টুটুল, মোঃ রাজিবসহ রূপনগর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং তাঁর আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।