
রূপনগর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ রুহুল আমিনের মমতাময়ী মা গত ৫ আগস্ট ২০২৬ (বুধবার) দিবাগত রাত আনুমানিক ১:০০ ঘটিকায় শ্বাসকষ্টজনিত অসুস্থতায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার মৃত্যুতে রূপনগর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ এবং সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন লিটন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক যৌথ শোকবার্তায় তারা বলেন, মরহুমার মৃত্যুতে রূপনগর প্রেসক্লাব পরিবার গভীরভাবে শোকাহত। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি প্রদান করেন।
রূপনগর প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।