
স্টাফ রিপোর্টর: মো: তৌফিকুর
লালমনিরহাট দেব বাড়ী পূজা মণ্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সম্প্রীতি, ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিলেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক, বিএনপি (রংপুর বিভাগ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাঙ্গেরীর কনসাল ড. ইভিলিন অলটিয়েন পোলানেক,
জনাব শহিদুজ্জামান কাকন, বিশিষ্ট অর্থনীতিবিদ ও কিশোরগঞ্জ–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী,
জনাব মোখলেসুর রহমান লেলিন, কনসাল, হাঙ্গেরী দূতাবাস, চট্টগ্রাম,
জনাব এইচ এম রকিব হায়দার, জেলা প্রশাসক, লালমনিরহাট এবং
জনাব তরিকুল ইসলাম, পুলিশ সুপার, লালমনিরহাট।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ধর্ম যার যার, কিন্তু দেশ আমাদের সবার। একসাথে কাজ করতে হবে, মনে রাখতে হবে—সবার আগে বাংলাদেশ।”
স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ মনে করেন, এ ধরনের আয়োজন ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও সুদৃঢ় করে।