
অত্যন্ত দুঃখজনকভাবে, নিউজ নারায়ণগঞ্জের সিইও (তানভীর হোসেন)-এর মা রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকাকালীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও দেশব্যাপী জেলা/ইউনিট কমিটি সমন্বয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত এস. আলম ইসরাৎ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, “আল্লাহ রাব্বুল আল আমীন মরহুমার সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। পবিত্র মহররম মাস ও পবিত্র আশুরার উসিলায় মহান আল্লাহ তাঁর মর্যাদা বৃদ্ধি করুন এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।”
তিনি আরও বলেন, “প্রিয় ভাই তানভীর হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাঁদের এই কঠিন সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।”
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের নেতাকর্মীরা মরহুমার রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।