শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব ও চব্বিশের গণ-অভ্যুত্থান একই সূত্রে গাঁথা আলোচনা সভায় সুশীল ফোরাম সভাপতি মো. জাহিদ শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ​ মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত এএসপি হলেন আলীনূর হোসেন পিপিএম বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানে প্রতিবাদে নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের বিক্ষোভ ও মানববন্ধন হরিশংকরপুরে চেয়ারম্যান প্রার্থী আলম মন্ডলের গণসংযোগ জোরদার, এলাকায় ব্যাপক সাড়া ১২ নং দোগাছি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এম আকতার মুকুল, এলাকায় ব্যাপক সাড়া

​ মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত

সংবাদদাতা / ১৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি://

মাগুরার শ্রীপুরে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, মতবিনিময় সভা, যুব ঋণের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়।

দিনব্যাপী আয়োজিত কর্মসূচির অংশে দিনটির শুরুতে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন প্রধান অতিথি।
​ পরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সবুজায়ন বাড়াতে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এছাড়াও তিনি বরিশাট গুচ্ছগ্রাম প্রকল্পের পুকুর এবং এলাকার প্রস্তাবিত মিনি স্টেডিয়াম নির্মাণাধীন এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
​
দিনব্যাপী বিভিন্ন আয়োজনে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ​সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মুনীর অর্ণব, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলী মিয়া; উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দফতরের অন্যান্য কর্মকর্তা।
​এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস।
​এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার; কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান ও বিভিন্ন প্যানেল চেয়ারম্যানবৃন্দ।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসান, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব এস এম সোহাগ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রথীন্দ্রনাথ রায় এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৪/১১/২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]