শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক! সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না ফ্যাসিস্টদের রক্ষায় তদবির হলে তথ্য-প্রমাণসহ ব্যবস্থা, অনলাইনে মুখোশ উন্মোচনের হুঁশিয়ারি  এস. আলম রাজীবের হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক কেন কালিয়াকৈর ফুলবাড়ীয়া ওয়ার্ড জনগণ ফাহিমা খাতুন ফাহুকে বেছে নেবে! মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ! প্রশাসন নিরব!!! সহিংসতার রাজনীতি নয়, চাই গণতন্ত্র ও স্থিতিশীল বাংলাদেশ- ডাঃ আল হাসান মোবারক মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার

ফ্যাসিস্টদের রক্ষায় তদবির হলে তথ্য-প্রমাণসহ ব্যবস্থা, অনলাইনে মুখোশ উন্মোচনের হুঁশিয়ারি  এস. আলম রাজীবের

সংবাদদাতা / ৮৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

‎ফ্যাসিস্টদের রক্ষায় তদবির হলে তথ্য-প্রমাণসহ ব্যবস্থা, অনলাইনে মুখোশ উন্মোচনের হুঁশিয়ারি  এস. আলম রাজীবের
‎
‎নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৪ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৪ সালে দেশে ফেরার পর আওয়ামী লীগের প্রতিহিংসামূলক রাজনীতির শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের পুনর্বাসন, মামলা থেকে নাম বাদ দেওয়া কিংবা থানা থেকে ছাড়িয়ে নেওয়ার তদবিরের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা-১৭ আসনের ডিজিটাল প্রচারণা কমিটির (অনুমোদিত) আহবায়ক এস. আলম রাজীব।
‎
‎তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আহ্বানে ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ, সহিংসতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার ঘটনায় দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’র পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
‎
‎এস. আলম রাজীব বলেন, গণঅভ্যুত্থানঃ ২০২৪-এ আহত ও হতাহতের ঘটনায় দেশব্যাপী বিভিন্ন থানায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের প্রত্যক্ষ দোসরদের বিরুদ্ধে তৎকালীন মামলা দায়েরের সময় বাদী তার পরিচিত সূত্র ধরে দলের অনেক সিনিয়র নেতা বা বড় ভাইরা ধারণা করেছিলেন, তিনি হয়তো তৎকালীন মামলা-বাণিজ্যের উদ্দেশ্যে পেছন থেকে কলকাঠি নাড়ছেন। এ ধারণা থেকে বিভিন্ন মাধ্যমে তার কাছে সুপারিশ আসতে শুরু করে—কাউকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য, আবার কাউকে পরিচিত বা আত্মীয় দাবি করে মামলায় নাম আসার বিষয়ে আপত্তি জানিয়ে তদবির করা হয়।
‎
‎তিনি বলেন, আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের রক্তপিপাসু ও দানবীয় রাজনৈতিক চরিত্র ভুলে গিয়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের রক্ষায় নির্লজের মতো এমন সুপারিশ তাকে বিস্মিত করেছে। তবে সরাসরি কেউ তার কাছে এ ধরনের অনুরোধ নিয়ে আসেননি বলে তিনি জানান। সরাসরি এলে প্রয়াত বেগম খালেদা জিয়ার ‘আপসহীন’ বৈশিষ্ট্যে অনুপ্রাণিত হয়ে তিনি যে সেই আদর্শের একজন জাতীয়তাবাদী সৈনিক, তা স্পষ্ট করে দেওয়া যেতো বলে মন্তব্য করেন।
‎
‎তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন আর ফ্যাসিস্ট ও তাদের দোসরদের রক্ষা করার সুযোগ নেই। দলের কোনো নেতা কোনো প্রমাণিত ফ্যাসিস্ট বা তাদের দোসরদের ছত্রছায়া দেওয়া, পুনর্বাসন, থানা থেকে সুপারিশ করে ছাড়িয়ে আনা কিংবা মামলা থেকে নাম বাদ দেওয়ার জন্য ব্যক্তিস্বার্থে তদবির করলে, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ অভিযোগ জমা দেওয়া হলে দলের সুপ্রিম কমান্ড কর্তৃক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎এমনকি দলের কোনো সংসদ সদস্য কিংবা মন্ত্রী পর্যায়ের ব্যক্তি কিংবা তাদের নিকটের কেউও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে অনলাইন ও সাইবার পরিসরে তার মুখোশ উন্মোচন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্টদের ‘এই প্রজন্মের মীর জাফর’ হিসেবে আখ্যায়িত করেন।
‎
‎নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে এস. আলম রাজীব বলেন, তারা স্বেচ্ছাসেবী জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্ট। স্বয়ং দলীয় চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক স্বীকৃত, জাতীয়তাবাদী সাইবার সংগঠন বা অনলাইন যোদ্ধারা জাতীয়তাবাদী দলের একটি বৃহৎ কমিউনিটি হিসেবে কাজ করছেন। কোনো ব্যক্তি, দল কিংবা সরকারের কাছ থেকে সুবিধা গ্রহণ করে নয়; দেশ ও দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ এবং বিএনপি ও জিয়া পরিবারের প্রতি ভালোবাসা থেকেই তারা জাতীয়তাবাদী রাজনীতি ও আদর্শ ধারণ করেন। নিজেদের অর্থ, সময় ও শ্রম ব্যয় করে তারা এখনও রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ কারণে অন্যায়ের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর তুলনামূলকভাবে জোরালো থাকবে। এটাই স্বাভাবিক।
‎
‎দুঃসময়ে দলের তৃণমূল নেতাকর্মীসহ সবাই নির্যাতিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, দল যেন আবারও সেই নির্যাতন ও দুঃসময়ের পুনরাবৃত্তির মুখে না পড়ে, সেজন্য এখন থেকেই সবাইকে সোচ্চার হতে হবে। ব্যক্তিগত প্রাপ্তি-অপ্রাপ্তি, মূল্যায়ন কিংবা অবমূল্যায়নের হতাশা কাটিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ আদর্শকে হৃদয়ে ধারণ করে দেশের জনগণের নিরাপত্তায় এবং নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তির তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
‎
‎সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজের ভেরিফাইড পেইজে লেখা স্ট্যাটাসটিত্র এস. আলম রাজীব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অনুসারী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনৈতিক চরিত্রে অনুপ্রাণিত এবং তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নের সংগ্রামে সক্রিয় জাতীয়তাবাদী কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেন।
‎
‎বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’র পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এর কাল্পনিক   ‘ডিসেম্বরে আপা ফিরছে’ এই কাল্পনিক বিশ্বাস কেন্দ্র করে ফ্যাসিস্ট আওয়ামী ও অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্তৃক দেশের বিভিন্ন স্থানে নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ, সহিংসতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক (দেশব্যাপী জেলা/ইউনিট কমিটি সমন্বয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত), যুবদল নেতা এস. আলম ইসরাৎ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম. এ. শাফাত আহমেদ সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। বিবৃতিতে তাঁরা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল, জননিরাপত্তা, স্বাভাবিক যান চলাচল এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]