রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  Warning Signs for Bangladesh’s Garment Industry: An International Observers’ Perspective* **— Professor M. A. Barnik আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে বাংলাদেশের পোশাকশিল্পে অশনিসংকেত* *— অধ্যাপক এম এ বার্ণিক ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব ও চব্বিশের গণ-অভ্যুত্থান একই সূত্রে গাঁথা আলোচনা সভায় সুশীল ফোরাম সভাপতি মো. জাহিদ শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ​ মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত এএসপি হলেন আলীনূর হোসেন পিপিএম

মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত 

সংবাদদাতা / ৪৪ বার ভিউ
সময়ঃ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরায়রঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে  বিশাল এক র‍্যালী ও বর্ণাঢ্য  শোভাযাত্রা ৭ নভেম্বর শনিবার সকালে  অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে   জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দান থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য এই র‍্যালিতে নেতৃত্ব দেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমদ ও সদস্য সচিব এবং  মাগুরা ১ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব মনোয়ার হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

র‍্যালিতে  বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের হাজার হাজার নেতা-কর্মী এবং সমর্থক অংশ নেন।

অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা রঙের ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা এবং জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্লেকার্ড।

র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মাগুরা ১ আসনের সংসদ সদস্য ও মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, দীর্ঘদিন এর স্বৈরাচার এর যাতাকলে আমরা দিবসটি পালন করতে পারিনি। আপনারা সকলেই জানেন ১৯৭৫ সালের ৭ই নভেম্বর কি ঘটেছিলো বাংলাদেশে।বারবার এদেশের প্রয়োজনে যে নেতা সামনে হাজির হয়েছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপাহি জনতা সেদিন বন্দি অবস্থা থেকে মুক্ত করে জনগণের সামনে এনেছিলেন। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। এই ৭ই নভেম্বর যারা প্রাণ দিয়েছিলেন এবং আহত হয়েছিলেন তাদের গভীর ভাবে স্বরণ করি।   ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ থেকে ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে একটি সুখী-সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে তারা সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এছাড়া শ্রীপুর, মহম্মদপুর ও শালিখাতেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ , মাগুরা

তাং০৭-১১-২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]