শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

শিরোনাম
রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কারিতাস আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ আর নেই পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা দেওয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! উপস্থিতিও বেড়েছে শিক্ষার্থীদের! ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি

কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

সংবাদদাতা / ৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় কাউছার নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুরে গোমতী নদীর উত্তরপাড়ের ছত্রখিল এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

 

নিহত কাউছার মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল সদস্য ছিলেন। কুমিল্লার সাবেক মেয়র মোঃ মনিরুল হক সাক্কুর কর্মী ছিলেন। । কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার মৃত্যুর  বিষয়টি নিশ্চিত করেন।

 

 

স্থানীয় লোকজনের ধারণা, পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো বিরোধের জেরে এই অতর্কিত হামলা চালানো হতে পারে। হামলার সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]