শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
রাজধানীর সড়কব্যবস্থা: উন্নয়ন হচ্ছে, নাগরিক স্বস্তি কোথায়? ডাঃ আল হাসান মোবারক মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ! টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের আড়ালে অস্ত্র গেল সন্ত্রাসীদের হাতে* *— অধ্যাপক এম এ বার্ণিক Weapons Fall into the Hands of Terrorists Under the Cover of Arson at Tungipara and Muksudpur Police *— Professor M. A. Barnik মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক! সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না ফ্যাসিস্টদের রক্ষায় তদবির হলে তথ্য-প্রমাণসহ ব্যবস্থা, অনলাইনে মুখোশ উন্মোচনের হুঁশিয়ারি  এস. আলম রাজীবের হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক কেন কালিয়াকৈর ফুলবাড়ীয়া ওয়ার্ড জনগণ ফাহিমা খাতুন ফাহুকে বেছে নেবে!

মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান

সংবাদদাতা / ২৫৩ বার ভিউ
সময়ঃ শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরা শ্রীপুরের বরিশাট- টুপিপাড়া এলাকায় প্রতিষ্ঠিত

শ্রী-মতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে সাধারণ ও দুঃস্থ মানুষের স্বাস্থ্যসেবার মান আরও নিশ্চিত ও বেগবান করার লক্ষ্যে শ্রীপুর উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে রি-এজেন্ট প্রদান করা হয়েছে।
​৩০ জুলাই বৃহস্পতিবার বিকেলে উক্ত হাসাপাতালে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রি-এজেন্ট হস্তান্তর করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

​ শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম-এর সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা বি এন পি’র সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল হক মিন্টু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাঁন হাসান ইমাম সুজা ও মো: আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি ও রেডক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হাসান খান কিজিল, শ্রীপুরের শ্রীমতি ইন্দিরা গান্ধী রেডক্রিসেন্ট সেন্টারে মেডিকেল অফিসার লিংকু কুমার বিশ্বাস।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রেডক্রিসেন্ট সোসাইটি’র অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শিকদার মনজুরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দীন ও মুন্সি রেজাউল করিম।
​ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল গণি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খোন্দকার আশরাফুল ইসলাম নালিম।

সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান, মোঃ মাসুদ মজুমদার, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদীন, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস.এম সোহাগ মাহমুদ, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের সভাপতি মুন্সি ইয়াছিন আলী সোহেল, সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, “তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল হতে প্রদান করা এই রি-এজেন্ট শ্রীপুরের রোগীদের সঠিক রোগ নির্ণয় ও সুলভ চিকিৎসা সেবা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ হাসপাতালের সামনে গাছের চারা রোপণ করেন।

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসা কর্মকর্তা এবং রেডক্রিসেন্ট সেন্টারের সদস্য ও কর্মীগণ উপস্থিত ছিলেন। অতিথিরা চিকিৎসা সেবার প্রসার ও উন্নয়নমূলক এই উদ্যোগকে সাধুবাদ জানান।

মোঃ সাইফুল্লাহ মাগুরা।
তাং ৩০/৭/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]