শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
আসাদুর রহমান খান, জাগপা
আলোচকঃ
না ফেরার দেশে যাওয়ার সেই রাত
না ফেরার দেশে যাওয়ার বড় ইতিহাস থেকে যায়। না ফেরার দেশের ইতিহাসটি আমি একটু বলব—সেটি হলো, মেজর জলিল সাহেব যখন না ফেরার দেশে, বিদেশে মারা গেলেন, আমার স্মরণ আছে এবং আপনাদেরও স্মরণ থাকার কথা। শফিকুল আলম প্রধান, জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি, এয়ারপোর্ট থেকে ফোন করলেন কাপ্তান বাজারে। সেই সময় মোবাইল ছিল না, ঘুরাইয়া ফোন করতে হতো জানেন পিয়াজালিয়া।
সেখানে বলল, “কোনো কথা নাই, কাজ একটা—৫ বাই ১০ প্রেস ক্লাবের সামনে একটা মঞ্চ করো।”
সেই রাত্রে নির্দেশ পেয়ে আমরা সংখ্যায় কম, জাকপা গড়ে উঠেছে কম সংখ্যক দিয়া। কিন্তু দেশপ্রেমিকের মূল্যবোধের কাছে আমরা কোনো সময় আপাত করি নাই, মৃত্যুর পূর্ব পর্যন্ত আমরা আপাত করব না। এই ভিক্ষা আমরা পেয়েছি আমাদের রাজনীতি থেকে। কথাটি এ কারণে বললাম, আমরা সেইভাবে কাজ করলাম, এই প্রেস ক্লাবের সামনে মঞ্চ করলাম। যার জানাজা হলো বায়তুল মোকাররমে, মেজর জলিলের লাশ নিয়ে যেতে চেয়েছিল বরিশালে। আমরা কয়েকজন যুবক, জাকপার দক্ষ শক্তি, যারা স্বেচ্ছাসেবক বলেন, নেতা বলেন, কর্মী বলেন—আমরা তার লাশ নিয়া চলে আসলাম প্রেস ক্লাবে। হাজারো হাজারো মানুষের ঢল নামল, মানুষ সেখানে উপস্থিত হলেন। হোসাইন মোহাম্মদের স্বয়ং ক্ষমতায় আমরা দাবি করলাম, যতক্ষণ না পর্যন্ত মেজর জলিলকে জাতীয় মর্যাদায় বুদ্ধিজীবী মাজারের একটি স্থানে কবর না দেওয়া হবে, শায়িত না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা অনশন করতাম।
আপনাদের স্মরণ থাকার কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে এসে আমাদেরকে শরবত খাইয়ে অনশন ভাঙালেন এবং এরশাদ সাহেব বাধ্য হলেন তখন। শায়িত করার স্থান আমরা ট্রাক দিয়া যে শায়িত করলাম। বাংলার মানুষ ভুলে যায়। বাংলার মানুষ এখনো দেখি না আমি কোনো রাজনৈতিক দলকেও দেখি না, কোনো ব্যক্তিকেও দেখি না উনার কবরের কাছে যে একটা সালাম দেয় অথবা মোনাজাত করে অথবা কোরআন তেলাওয়াত করে যে সূরা কেরাত আল্লাহ কোরআন হাদিসে—দেখি না। আমরা প্রতি বছর যাই, এখনো যাই।
মূল্যবোধ, প্রজন্ম ও দেশপ্রেমের বাস্তবতা
তা আমাদের মূল্যবোধ আমরা ভুলে যাই, এ জাতি ভুলুণ্ঠিত জাতি। এই ভুলুণ্ঠিত জাতিকে… তাজা সর্বশেষ হয়েছিল ২৪-এর যাদেরকে আমরা বলতাম প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, মুরগির ফার্ম—এদের মধ্যে দেশপ্রেম নাই। বিষয়টা সঠিক না, তাদের মধ্যেও দেশপ্রেম আছে। আর যারা বিদেশে থাকে, তাদের মধ্যেও দেশপ্রেম নাই—এই কথাগুলো অনেকে বলতে চেষ্টা করেন। নো, তাদেরও প্রবল দেশপ্রেম। প্রবল খাটুনি খেটে, শ্রম দিয়ে তারা দেশ নির্মাণের জন্য, জাতিকে নির্মাণ করার জন্য… কোটি কোটি টাকা রুপিয়া পায়।
আমি বক্তব্য বাড়াবো ক না বাড়াবো না, কারণ অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। শুধু এ কথাটি বলে শেষ করতে চাই, সেটি হলো—এত বিভাজন চলবে না। এ জাতিকে ঐক্য করতে হবে, জাতীয় ঐক্য করতে হবে, গণভোটের রায় মানতে হবে। জাতীয় সনদ সংস্কার করে পার্লামেন্টে, পবিত্র পার্লামেন্টে ওটা পাস করতে হবে। যদি ওই পার্লামেন্টে, যদি ওই পবিত্র পার্লামেন্টে যদি এই আইন প্রতিষ্ঠিত না হয়, দেশ-জাতি গঠনে যদি দেশকে আগামীতে কীভাবে গড়বে—সেই কথা কোনো রাজনৈতিক দল বলে না। এ বলতে হবে স্পষ্ট আকারে, বলে এই গভর্নমেন্টকে বাধ্য করতে হবে এবং আজকে উদাত্ত আহ্বান জানাই তারেক জিয়া, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী—আপনারা অনুরোধ করে বলেন।
কূটনীতি, দুর্নীতি ও ভবিষ্যতের সতর্কবার্তা
আমরা অন্যদের বিশ্বাসী, কারণ আমরা ভারতে বিরোধিতা করতে চাই না, আমরা ভারতের সাথে সখ্যতা করতে চাই। শুধু ভারত না, বিশ্বের যত রাষ্ট্র আছে, মানুষ আছে—সবাইর সাথে আমরা সখ্যতা করতে চাই। আমরা আপ্যায়নপ্রিয়, আমরা ভালোবাসার মানুষ; ভালোবাসা এবং দেশপ্রেম নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। এদেশে, এদেশের ওই বিভাজন করা জামায়াতে ইসলাম, অন্য দল—এ কি মৌলবাদী অমুক-তমুক, এসব ব্যর্থ তত্ত্ব-মত্ত্ব বাদ দিতে হবে। আর সাড়ে সাত হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে যে শয়তানেরা, জালিমেরা—সেই টাকাগুলো আনেন এবং এই টাকাগুলো আনে দেশকে নির্মাণ করার জন্য শত শত ইন্ডাস্ট্রি, ক্ষুদ্র ইন্ডাস্ট্রি করেন। দেশ নির্মাণ হয়ে যাবে। এবং যদি ওই টাকা আনতে পারে, ওদেরকেও ছাইড়া দেন, ওদেরকে কারাগারে নেওয়ার দরকার নাই, ফাঁসি দেওয়ার দরকার নাই। আর যদি তারা টাকা না আনে, টাকা-সম্পদ না দেয়—ওদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে, ওদেরকে বিচার করতে হবে।
আর ওই যে কি জানি একটা সমস্যা হইছে, কি জানি গোপালগঞ্জ। আরে গোপালগঞ্জ—বাটাম! বাটামের কোনো বিকল্প নাই। বাটাম দিলেই ওই ছোট্টো, ছোট্টো জেলা, ওখানে ৮০-৯০% মানুষ সাধারণ মানুষ, তারা শান্তিতে ঘুমাতে চায়, তারা শান্তিতে থাকতে চায়। সালাউদ্দিন সাহেব, আপনি জানেন না ওখানে কিছু কিছু ভারতীয় সন্ত্রাসীরা বসবাস করে, ওখানে শয়তান জালিমের অন্যান্য জেলা থেকেও যেয়া ওখানে আশ্রয় নিছে। আপনি জানেন না, আপনি কিসের স্বরাষ্ট্রমন্ত্রী? পদত্যাগ করেন! লজ্জা থাকা, লজ্জা থাকা উচিত। আপনি কোথায় বড় হইছেন, কোথায় ট্রেনিং নিছেন—এটা বাংলার মানুষ জানেন না। এই সমস্ত বাদ দিয়া দেশকে নির্মাণ করেন, এ জাতিকে নির্মাণ করেন, বিভাজনের চেষ্টা করেন না।
আগামীতে স্বচ্ছ রাজনীতি চাই, দেশপ্রেমিক রাজনীতি চাই। যদি না হয়, বাংলার মানুষ প্রয়োজনে আরও একটি ২৪-এর অপেক্ষা করবে। এই সেটা হবে অভ্যুত্থান, অভ্যুত্থানের মাধ্যমেই যেমন ইরান, ইরানে বিপ্লব হয়েছিল, এই বাংলাও বিপ্লব হবে। সেই বিপ্লবেই হবে বাংলাদেশের ফয়সালা।
আসসালামু আলাইকুম।