শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতের ডঃ ইকবাল এর প্রার্থীতা বহাল

সংবাদদাতা / ১১৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

মো. শাহ্জালাল মিয়া,

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

অবশেষে নানা নাটকীয়তার পর নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) জামায়াত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ডঃ ইকবাল হোসাইন ভূঁইয়ার প্রার্থীতা বহাল রয়েছে। নেতাকর্মীদের তোপের মুখে অবরুদ্ধ থাকায় নির্ধারিত সময়ে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা করতে পারেননি তিনি।

ফলে সপ্তাহ জুড়ে চলা নাটকীয়তার অবসান হলো।
জামায়াত জোটের সমীকরণ ও হিসেব নিকেশে ড. ইকবালের প্রার্থীতা নিয়ে সংশয় ছিল পুরোটা সময়। প্রথমে ১১ দলে জোট থাকাকালীন জোটের অন্যতম শরিক ইসলামী আন্দোলনের প্রার্থীকে এই আসনটি ছেড়ে দেওয়ার ব্যাপারে অনেক গুঞ্জন ছিল। পরে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে গেলে আসনের দিকে চোখ পড়ে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনসহ অন্যান্য জোট সঙ্গীদের।

তবে সাংগঠনিকভাবে অপেক্ষাকৃত শক্তিশালী অবস্থানে থাকা জামায়াতের নেতাকর্মীরা আসলটি ধরে রাখতে বরাবরই আত্মপ্রত্যয়ী ছিল।

জানা যায়, ১০ দলীয় জোটের প্রতিশ্রুতি অনুযায়ী সোনারগাঁ -সিদ্ধিরগঞ্জ আসন শরিকদের ছেড়ে দেওয়া হতে পারে এমন গুঞ্জনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সকাল থেকেই ইকবাল হোসাইন ভূইয়ার বাড়িতে অবস্থান নেয় নেতাকর্মীরা।

সূত্রে জানা যায়, ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামীর কেন্দ্র থেকে নারায়ণগঞ্জ-৩ আসনে ইকবাল হোসাইন ভূইয়াকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলা হয়। সে মোতাবেক ড. ইকবাল হোসেন ভূঁইয়া জেলা আমির মাওলানা মমিনুল হক সরকার এর নিকট মনোনয়নপত্র প্রত্যাহারও করেন। তবে প্রত্যাহারের আবেদন নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথে ড. ইকবাল হোসাইন ভূঁইয়াকে অবরুদ্ধ করে স্থানীয় নেতাকর্মীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের কাছাকাছি তার আইনজীবীর কক্ষে অবরুদ্ধ করে তালা লাগিয়ে দেন নেতা কর্মীরা। একপর্যায়ে মাগরিবের নামাজের সময় তালা খুলে দিলে তিনি (জেলা প্রশাসকের কার্যালয়ে) নির্বাচন কমিশনের কাছে প্রত্যাহারের আবেদন নিয়ে গেলে নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ায় সেটি গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন জেলা রিটার্নিং অফিসার রায়হান কবির।

এব্যাপারে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার রায়হান কবির বলেন, ড. ইকবাল হোসাইন ভূইয়া মনোনয়নপত্র প্রত্যাহার করতে এসেছিলেন বিকেল পাচটার পর । নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ায় আবেদনটি গ্রহন করতে পারিনি।

এর আগে সোনারগাঁ পৌরসভার মেহেদী হাসান বলেন, ডঃ ইকবাল এলাকায় সবচেয়ে জনপ্রিয় ও যোগ্য প্রার্থী। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য সব বিবেচনায় তিনি অনেক এগিয়ে। তিনি নির্বাচিত হলে এলাকায় অভূতপূর্ব উন্নয়ন হবে। তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাড়িতে এসে খোঁজ রেখেছেন। যাতে মনোনয়ন প্রত্যাহার না করেন সেই অনুরোধ জানায়।

বিক্ষুব্ধ আরেক ব্যাক্তি বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচনের মাঠ গুছিয়ে এনেছেন। স্থানীয় এলাকাবাসীদের নিয়ে কাজ করেছেন। এখানে জামায়াতের কোন নেতা নেই। সবাই আমাদের এলাকাবাসী ও সোনারগাঁও – সিদ্ধিরগঞ্জের ভোটার। দীর্ঘদিন ধরে আমরা ড. ইকবাল হোসাইন ভূইয়াকে ভোট দিবো বলে মনস্থির করেছি। তিনি এখন নির্বাচন না করলে আমরা কাকে ভোট দেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]