সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ! বঙ্গোপসাগর সংলাপ: বাংলাদেশের Soft Power ও ভূরাজনৈতিক প্রাপ্তি— অধ্যাপক এম এ বার্ণিক পদ্মাকরে ব্যতিক্রমী ঐক্য: ব্যক্তি স্বার্থ ভুলে এক কাতারে ৭ চেয়ারম্যান প্রার্থী

জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ

সংবাদদাতা / ১০ বার ভিউ
সময়ঃ সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা আদর্শপাড়া গ্রামের অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ। আইন অঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাগত সুনামের মূল্যায়নে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁর এই সাফল্যে নিজ এলাকা মাগুরা ও শ্রীপুর উপজেলায় আনন্দের বন্যা বইছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সুধী সমাজ তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত প্রধান আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ বলেন, “জাতীয় ক্রীড়া পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থায় প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া অত্যন্ত গৌরবের। দেশের ক্রীড়া অঙ্গনের উন্নয়ন, আইনি জটিলতা নিরসন এবং প্রশাসনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে আমি আমার সর্বোচ্চ মেধা, যোগ্যতা ও শ্রম বিনিয়োগ করব। সততা ও নিষ্ঠার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের ক্রীড়া খাতের সার্বিক সংস্কার ও উন্নয়নে আইনি পরামর্শক হিসেবে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৮/১০/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]