মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
আলো নিজেস্ব প্রতিবেদকঃ
রাজধানীর পল্লবী থানাধীন ৩ নং ওয়ার্ডের বেনারসী পল্লী বিহার কলোনিতে ঢাকা–১৬ আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আমিনুল হক গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা গণজোয়ারে রূপ নেয়।
গণসংযোগকালে জনাব আমিনুল হক বলেন,
“আজকের এই গণজোয়ারই প্রমাণ করে—দেশে গণতন্ত্রের বিজয় অবশ্যম্ভাবী। এই জনসমর্থনের মাধ্যমেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, জনগণের অধিকার ও ভোটের মর্যাদা পুনরুদ্ধারে বিএনপি আপসহীনভাবে আন্দোলন চালিয়ে যাবে এবং জনগণই হবে আগামীর রাষ্ট্র পরিচালনার মূল শক্তি