মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শাহাদাত হোসেন,
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে রাউজানে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে বর্ণাট্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২৮)সকাল ১০টায় বর্ণাট্য র্যলী বের করা হয় । র্যালীটি রাউজান উপজেলা সদর প্রদিক্ষণ শেষে আইনজীবি সমিতির অফিস কক্ষে আলোচনা সভায় অংশ নেন। রাউজান উপজেলা সিনিয়র জজ আদালতের সহাকারী জজ ও চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান সুব্রত দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মনিরুল ইসলাম, এড. নুর আহম্মদ,এড. সৈয়দ গোলাম সরোয়ার, এড. হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন এড. শাপলু দে, সাইফুল ইসলাম, লিটন আচার্য, সুজিত কুমার, বিটন চক্রবর্তী, নুরুল ইসলাম, সীমা আক্তার, মারুফ চৌধুরী, উজ্জ্বল মিয়া, জসিম প্রমুখ।