মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরার কৃতি সন্তান মনজুর মোর্শেদ চৌধুরী মিঠু স্বরাষ্ট্র সচিব হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন!

সংবাদদাতা / ১৬৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

এক সপ্তাহ ফাঁকা থাকার পর অবসরে যাওয়া মনজুর মোর্শেদ চৌধুরী মিঠুকে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব দিয়েছে নতুন সরকার। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় এক সপ্তাহের মাথায় এ নিয়োগ দেওয়া হলো।

মনজুর মোর্শেদ বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপ সচিব হিসেবে ২০২৪ সালের এপ্রিলে অবসরে যান।
আওয়ামী লীগ আমলে পদোন্নতি ও সুবিধাবঞ্চিত সরকারি কর্মকর্তাদের তালিকা করতে ২০২৪ সালের সেপ্টেম্বরে একটি কমিটি করে অন্তর্বর্তী সরকার।
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ওই কমিটি ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করে।
সেই সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি মনজুর মোর্শেদকে সচিব হিসেবে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়। এবার বিএনপি নেতৃত্বাধীন সরকার তাকে জ্যেষ্ঠ সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিল।
তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের কৃতি সন্তান।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৫/২/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]