মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় ইরানের ওপর হামলা ও আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৫৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

মাগুরায় ইরানের ওপর হামলা ও আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি- কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে শহরের চৌরঙ্গী মোড় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে মাগুরা জেলা ইসলামী যুব সংগঠন বাংলাদেশ। মিছিলটি চৌরঙ্গী মোড় এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইরানের ওপর
ইসরায়েল-আমেরিকার আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। তারা অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের দাবি, মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আবু হানিফ, উপদেষ্টা মাওলানা রাশিদুল ইসলাম খান, উপদেষ্টা মোহাম্মদ সাব্বির আহমেদ, সভাপতি মোহাম্মদ আবু তালহা, সহ-সভাপতি মোহাম্মদ তৌফিক আহমেদ, সেক্রেটারি মোঃ মঞ্জুর মোল্লাসহ সংগঠনের নেতাকর্মী ও মাগুরার সাধারণ জনগণ। বিক্ষোভ সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা
০২ মার্চ ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]