শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরার ২৫ টি সরকারি অফিস পর্যবেক্ষণে ৯০% কর্মকর্তা কর্মচারীর উপস্থিত দেরিতে

সংবাদদাতা / ১১০ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

সরকারি সেবার মান নিশ্চিত ও দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করণে মাগুরা প্রেসক্লাবের উদ্যোগে রবিবার একযোগে সাংবাদিকদের পৃথক পর্যবেক্ষণে দেখা যায় ৯০% কর্মকর্তা কর্মচারী উপস্থিত হন নির্ধারিত সময়ের অনেক দেরিতে।

রোববার সকাল ৯টা থেকে সকাল দশটা পর্যন্ত প্রেসক্লাবের পৃথক প্রতিনিধি দল জেলা শহরের ডিসি অফিসসহ ২৫ টি সরকারি দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় দপ্তরগুলোতে নির্ধারিত সময়ে উপস্থিতি, সেবা কার্যক্রম এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়গুলো দেখার চেষ্টা করেন।

মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল দফতরে কর্মকর্তা কর্মচারীদের যথা সময়ে উপস্থিতি এবং সেবার মান বাড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। সাংবাদিকদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি দেরিতে কর্মস্থলে উপস্থিত হওয়া কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।

মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক জানান, সরকারি সেবাকে আরও গতিশীল ও জনগণবান্ধব করতে এ ধরনের পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।

মাগুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান জানান, ডিসি অফিস, সদর হাসপাতাল, গণপূর্ত, জনস্বাস্থ্য প্রকৌশল, সমাজ সেবা, যুব উন্নয়ন, বিআরটিএ, রেজিস্ট্রি অফিস, মৎস্য অফিস, পশু হাসপাতাল, পৌরসভা, এলজিইডি, বিদ্যুৎ অফিস, হর্টিকালচার, পল্লী বিদ্যুৎ ও প্রাথমিক শিক্ষা অফিসসহ ২৫ টি সরকারি অফিসে সাংবাদিকদের পৃথক পর্যবেক্ষণে প্রথম ঘন্টায় প্রায় ৯০% কর্মকর্তা-কর্মচারী দেরি করে অফিসে আসার চিত্র পাওয়া গেছে। এ উদ্যোগকে সচেতনতা বৃদ্ধির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

মাগুরা ১ আসনের সংসদ সদস্য মো: মনোয়ার হোসেন খান প্রেসক্লাবের এ উদ্যোগকে ব্যতিক্রমী আখ্যা দিয়ে অব্যাহত রাখার আহ্বান জানান। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি এবং সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারিখ -০৮.০৩.২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]