শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় প্রতিটা উপজেলাতে সৌদির খেজুর বিতরণ

সংবাদদাতা / ৪৩ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

শ্রীপুর(মাগুরা)সংবাদ দাতা//

মাগুরায় সৌদি আরব থেকে বরাদ্দকৃত ৯২ কার্টন খেজুর বিতরণ সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার ১২ মার্চ বেলা সাড়ে ১১টায় মাগুরা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।

মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত থেকে নিজ হাতে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে এই খেজুর তুলে দেন। ৯২ কার্টন খেজুরের মধ্যে মাগুরা সদরে ৩০ কার্টন, শ্রীপুরে ২০, শালিখায় ২০ এবং মহম্মদপুর উপজেলায় ২২ কার্টন বরাদ্দ দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ.টি.এম বেনজীর রহমান এবং পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বরাদ্দকৃত খেজুর পৌঁছাতে কিছুটা বিলম্ব হলেও প্রজ্ঞাপন পাওয়ার সাথে সাথেই সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছিল। গতকাল খেজুর আসার পর আজ দ্রুততম সময়ে তা এতিমখানা ও অসহায় মানুষের মাঝে সুষ্ঠুভাবে বণ্টন করা হয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১২/৩/২০২৬ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]