মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে

সংবাদদাতা / ১৮৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

শ্রীপুর মাগুরা সংবাদ দাতা //

মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে। এ তথ্য জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ । হাম রুবেলের টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ১৫ এপ্রিল বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন এর কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

সংবাদ সম্মেলনে মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য প্রতিনিধি ডাক্তার সুরভি আক্তার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক এম এ হাকিম,মোঃ সাইফুল্লাহ,শাহীন আলম তুহিন, শরীফ স্বাধীন,ফয়সাল পারভেজ, নাসিরুল ইসলাম, সোহানুজ্জামান নয়ন ও সুজন মাহমুদসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাগুরায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম রুবেলের টিকাদান ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে। মাগুরায় ৪ উপজেলায় এবার এ ক্যাম্পেইনে ৯৬০ টি কেন্দ্রে ১ লক্ষ ১৩৫ জন শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে। তার মধ্যে সদরে ২৯ হাজার ৯৭৬ জন,মহম্মদপুরে ২৩ হাজার ৭৭৮ জন,শালিখায় ১৬ হাজার ৩৮৬ জন,শ্রীপুরে ১৬ হাজার ৯৯৫ জন শিশুকে হামের টিকা দেয়া হবে। সকাল ৮ টা শুরু হয়ে এ ক্যাম্পেইন চলবে বিকাল ৫ টা পযন্ত। ক্যাম্পেইন সফল করতে প্রতিটি কেন্দ্রে ৩ জন স্বাস্থ্য সহকারি, ২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৫/৪/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]