মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রজ্ঞাপনের দুই ঘণ্টার মধ্যেই দায়িত্ব গ্রহণ: ঢাকার নতুন ডিসি ফরিদা খানমকে ঘিরে বিতর্ক

সংবাদদাতা / ১২১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

অভূতপূর্ব দ্রুততায় ঢাকার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম। বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাত্র দুই ঘণ্টার মধ্যেই তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্ব বুঝে নেন। এমন দ্রুত যোগদান মাঠ প্রশাসনে বিরল ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসন সূত্র জানায়, প্রজ্ঞাপন জারির পর আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুযায়ী তার যোগদানের সময় জানতে মন্ত্রিপরিষদ বিভাগে যোগাযোগ করা হলে জানানো হয়—তিনি আগামী সপ্তাহে দায়িত্ব নেবেন। তবে সেই ধারণা পাল্টে দিয়ে দুপুরের পরই ফরিদা খানম সরাসরি যোগাযোগ করে দায়িত্ব গ্রহণের প্রস্তুতির কথা জানান। বিকেল ৪টার দিকে তিনি কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
তার এই আকস্মিক ও দ্রুত যোগদান প্রশাসনের ভেতরে কৌতূহলের পাশাপাশি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এদিকে, নিয়োগের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে ‘বঙ্গবন্ধু মরে নাই’ শিরোনামের একটি রাজনৈতিক গান পরিবেশন করতে দেখা যায়। জানা গেছে, ২০১৫ সালের ১ আগস্ট ভারতের দেহরাদুনে এক সরকারি প্রশিক্ষণ কর্মশালায় তিনি গানটি পরিবেশন করেছিলেন। বিষয়টি ঘিরে ভিন্নমত ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিভিন্ন মহলে।
প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরসহ বেশ কয়েকজন সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করে মন্তব্য করেছেন, যা বিতর্ককে আরও উসকে দিয়েছে।
ফরিদা খানমের অতীত কর্মজীবন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পান, তবে এক বছরের মধ্যেই তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে বালুমহাল ইজারা, সরকারি জমি বন্দোবস্ত, রেকর্ড জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং তহবিল স্থানান্তর সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ওঠে।
পরে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে বলে জানা যায়। এসব অভিযোগের প্রেক্ষাপটে তাকে ঢাকার মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব দেওয়ায় প্রশাসনিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে বিষয়টি প্রশাসনের ভেতরে-বাইরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]