মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি: সাতকানিয়ায় সাংবাদিকদের বর্ণাঢ্য র‍্যালি

সংবাদদাতা / ২৬৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

মোহাম্মদ ইকবাল হোসেন,

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে কক্সবাজারের লাবনী পয়েন্ট এলাকায় আয়োজিত এ র‍্যালিতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশ ধারণ করে।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যম একটি জাতির দর্পণ হিসেবে কাজ করে। এটি সমাজের অসঙ্গতি তুলে ধরে এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বাবর বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কলমের শক্তিই সমাজকে আলোর পথে নিয়ে যায়। তাই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা সবার দায়িত্ব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক সুকান্ত বিকাশ ধর, মামুন মোহাম্মদ, দক্ষিণ চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, সাতকানিয়া সাংবাদিক সমিতির সেক্রেটারি মোহাম্মদ নাজিম উদ্দিন, সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান রুবেল, সেক্রেটারি তারেক হোসাইন এবং সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের আরও সাহসী ভূমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]