মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন যুব মানবিক ফাউন্ডেশন 

সংবাদদাতা / ১৮২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁওয়ে দারিদ্র্যের কারণে ঝরে পড়া নুরা জান্নাত চুমকি নামের ১জন শিক্ষার্থীকে আবারও শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

৪ মে ( সোমবার) দুপুরে ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ সহায়তা দিয়ে পুনরায় স্কুলে ভর্তি করে দেওয়া হয়। শিক্ষার্থী চুমকি উপজেলার ঈদগাঁও ইউনিয়নের পশ্চিম ভাদিতলা গ্রামের মোঃ সেলিমের কন্যা। সে গেল বছর পারিবারিক অস্বচ্ছলতার কারণে স্কুল থেকে এসএসসি পরীক্ষা ও পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল।

এমনতর বিষয়টি সম্প্রতি সময়ে ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্টাতা মনির আহমদের নজরে আসলে তিনি চুমকির বাড়ীতে ছুটে যান। ঐ সময় মেয়েটি কান্নাকাটি করলে তাকে আবারো স্কুলে ভর্তি করে দেয়ার আশ্বস্ত করা হয়। তারই ধারাবাহিকতায় সোমবার দুপুরে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করে ভর্তিসহ যাবতীয় খরচাদি যুব মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিশোধ করা হয়।

মানবিক মনির বলেন, সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে এই ধরণের কাজ তিনি ধারাবাহিকভাবেই করে আসছেন। এটি তারই অংশ। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি জাহানারা গার্লস স্কুলের প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বলেন, কোনো শিক্ষার্থীই যেন আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ না করে, সে জন্য  সবাইকে সজাগ থাকতে হবে। আমরা সবাই নিজ নিজ কাজে এগিয়ে যাবো, পরনির্ভরশীলতা ছেড়ে নিজের যোগ্যতা ও পরিশ্রমেই সমাজে টিকে থাকতে হবে।
৪/৫/২০২৬ খ্রি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]