বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: পথশিশুদের উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত কাজের অঙ্গীকার পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আইজি পদক পেলেন মাগুরা জেলা পুলিশ! মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং মাগুরার শ্রীপুরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত মাগুরায় অপরিপক্ক লিচুতে বাজার সয়লাব! বাড়ছে স্বাস্থ্যগত ঝুঁকি! মাগুরায় আন্তর্জাতিক নার্স দিবসে ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউটের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জ দৌলতপুরের ভাঙ্গা সরু ব্রীজটি যেন মরন ফাঁদে পরিণত ! নতুন ব্রীজ নির্মাণের দাবী মাগুরার শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ বাড়ি -ঘর ভাংচুর! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত  অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে দিশেহারা রোগী-স্বজনরা  

মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

সংবাদদাতা / ৭ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরায় জেলা তথ্য অফিসের আয়োজনে ১৩ মে বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিং এ মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির,পানি উন্নয়ন বোর্ড মাগুরার নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন, জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, লিটন ঘোষ, রূপক আইচ, শরীফ স্বাধীন, ফয়সাল পারভেজ, শেখ ইলিয়াস মিঠুন, আশরাফুল আলম সাগর প্রমূখ।

সভায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণ , নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ বিষয় আলোচনা করা হয়।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, বর্তমান সরকার ফ্যামিলি কার্ডের আওতায় প্রথম পর্যায়ে দেশের ১৪ উপজেলার ১৪ টি ইউনিয়নের ৩৭ হাজার ৫৬৭ টি হতদরিদ্র পরিবারের মাঝে ২৫শ টাকা হারে প্রদান করবে।তাছাড়া ৫৪ টি জেলায় খান খনন, আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ, নারীদের নিরাপত্তার জন্য ঢাকায় পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস ও ১০ টি জেলার ১১ টি উপজেলার প্রায় ২১ হাজার কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৩ /৫/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]