সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত অফশোর তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান : ভোলাসন্নিবেশিত ব্লু-ইকোনমি’র অগ্রগতি* —-অধ্যাপক এম এ বার্ণিক Invitation for Offshore Oil and Gas Exploration Bids*: *Advancement of Bhola-Centric Blue Economy* *— Professor M. A. Barnik* মতিঝিলে আমানতকারীদের মজলুম সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত কি অপরাধ ছিল শিশু রামিসার ? লোক সম্মুখে রামিসা খুনির ফাঁসি চাই বলছেন সুধী সমাজ। মিরপুরে পুলিশকে লক্ষ্য করে হামলা, মামলা হলো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে DACU’s Visionary Step: Bangladesh and China on a New Map of Educational Relations* *—Professor M A Barnik*

মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সংবাদদাতা / ৩৭ বার ভিউ
সময়ঃ সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,মাগুরা প্রতিনিধি //

অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে ২৪ মে রবিবার সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মাগুরার বিভিন্ন ধরনের প্রতিবন্ধীরা।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকার প্রদত্ত ভাতা দিয়ে তাদের জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই দ্রুত ভাতার পরিমাণ বৃদ্ধি করার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খাদ্য, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে কর্মক্ষমতা হারানো ও দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বর্তমান ভাতা পর্যাপ্ত নয়।
বক্তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভাতা বৃদ্ধি ও পুনর্বাসনমূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। মানববন্ধনে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশ গ্রহন করেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৪/৫/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]