মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ময়মনসিংহের গফরগাঁও দ্বীনি শিক্ষককে নৃশংস হামলার ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সংবাদদাতা / ১৩২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

ঢাকা, ৩০ মে ২০২৬:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পুখুরিয়া মাদরাসার নূরানি বিভাগের একজন সম্মানিত শিক্ষক ও দ্বীনের খাদেমের ওপর সংঘটিত নৃশংস হামলার ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি, বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক মোঃ জাহিদ গভীর উদ্বেগ, ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ইশার নামাজ চলাকালে উচ্চ শব্দে গান-বাজনা ও মাইকিং বন্ধ করার জন্য একজন শিক্ষক শান্তিপূর্ণভাবে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তাঁর সেই শালীন ও যুক্তিসঙ্গত আহ্বানের জবাবে হামলার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় ও সভ্য সমাজের জন্য লজ্জাজনক ঘটনা।
তিনি আরও বলেন, একজন শিক্ষক, ইমাম ও দ্বীনি শিক্ষার সেবকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি ধর্মীয় মূল্যবোধ, শিক্ষকের মর্যাদা, সামাজিক শৃঙ্খলা এবং মানবিকতার ওপরও আঘাত। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বাংলাদেশ সুশীল ফোরামের পক্ষ থেকে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ধর্মীয় ও শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
তিনি আহত শিক্ষকের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]